শৈলকুপায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

শৈলকুপায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে আগুনে পুড়ে আছিরন বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আছিরন বেগম ওই গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী।  শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গভীর রাতে বসতঘরে আগুন লাগে। এসময় অসুস্থ আছিরন ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা প্রাণ বাঁচাতে দৌড়ে ঘর থেকে বের হতে পারলেও, বৃদ্ধা আছিরন হাঁটাচলা করতে না পারায় দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।  রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল