কুলিয়ারচরে ট্রেনের বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব পর্যন্ত রেল চলাচল বন্ধ

কুলিয়ারচরে ট্রেনের বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব পর্যন্ত রেল চলাচল বন্ধ
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি ছয়সুতি স্টেশনের কাছে গেলে সকাল সোয়া ১০টার দিকে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল