বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার গাইনেরপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়সাল মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ফয়সাল উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের খালেক মোল্লার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে গাইনেরপাড় এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফয়সালের মৃত্যু হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল