আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম: হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন তার শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন রুহী।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এর আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদির আইনজীবী মো. আবু হানিফ জানান, মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।  আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের ৫ দিন পর জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন

১৩৩ অধ্যাদেশের মধ্যে ১১৭টি আইনে রূপান্তরের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী