৪ দিন পর তিস্তায় ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

৪ দিন পর তিস্তায় ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া জেলে হেলাল উদ্দিনের (২৬) মরদেহ চার দিন পরে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হেলাল উদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মূলস্রোত ধারার ভাটিতে নৌকায় করে মাছ ধরতে যান জেলে হেলাল উদ্দিন। এ সময় অসাবধনতায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয় জেলেরা প্রথম দিকে তার সন্ধানের চেষ্টা করে ব্যর্থ হলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দুই দিন চেষ্টা করেও তার সন্ধান মেলাতে পারেনি। ঘটনার ৪ দিন পর শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ধুবনী গ্রামে তিস্তা নদীতে হেলাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!