লঞ্চের ভাড়া বাড়লো ৬০ শতাংশ, কেবিনে প্রযোজ্য নয়

লঞ্চের ভাড়া বাড়লো ৬০ শতাংশ, কেবিনে প্রযোজ্য নয়
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে লঞ্চের ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এ জন্য লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।তিনি বলেন, আজ থেকে কার্যকর হবে। তবে লঞ্চের কেবিনের জন্য এ ভাড়া প্রযোজ্য নয়।বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানা কঠিন। এজন্যই স্বাস্থ্যবিধি মানাতে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে। একইসঙ্গে যাত্রী সাধারণকে খুব বেশি প্রয়োজন ছাড়া স্থানান্তর না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!