যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩০

যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩০

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার কোদালিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।  শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুরে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লোকাল বাস কোদালিয়া বাজারে পৌঁছালে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি মহাসড়কের নিচে সবজি ক্ষেতে নেমে গিয়ে দ্রুতগতিতে শহিদুলের ঘরের দেয়ালে ধাক্কা লাগে। এতে তার দোতলা বাড়ির নিচতলার দেয়াল ভেঙে যায়। এ ঘটনায় হেলপারসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে লেবুতলা ও খাজুরা বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের হেলপার ইয়ামিন হোসেন জানান, কোদালিয়া বাজারের মোড় ঘুরতেই বাসের টায়ার খুলে যায়। যে কারণে বাসটি নিয়ন্ত্রণহীন হারিয়ে ফেলে।

এদিকে খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, বারোবাজার হাইওয়ে ও ফুলবাড়ী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় বাসচালক শরিফুল ইসলাম আহত হলেও তিনি পলাতক রয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল