আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণকাজ পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণকাজ পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিতব্য শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণকাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক মো. আব্দুল মজিদ।  

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি চুয়েট ক্যাম্পাসে অবস্থিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণকাজ পরিদর্শন করেন।এ সময় তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আইএমইডির মহাপরিচালক মো. আব্দুল মজিদ সরেজমিনে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক উপস্থিত ছিলেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল