গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ যাত্রী। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়। এসময় আহত হয়েছে আরো ২০ জন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।