রোববার থেকে কলকাতায় বিমানের ফ্লাইট

রোববার থেকে কলকাতায় বিমানের ফ্লাইট
ঢাকা: এয়ার বাবল চুক্তির অধীনে রোববার (১ নভেম্বর) থেকে কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।বিমান জানায়, ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চলবে বিমানের। ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়াও করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে। মহামারি করোনার কারণে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর ভারতে যাচ্ছে বিমান। করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ