এক রশিতে পরকীয়া প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যু

এক রশিতে পরকীয়া প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক যুগলের এক রশিতে রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রাম থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ। বেলা ১২ টায় তাদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

মৃতরা হচ্ছেন ওই গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে মো. শাজাহান (৪২) ও দেলোয়ার হোসেন মেয়ে এবং একই এলাকার দানেজের স্ত্রী আলেয়া বেগম (৩৯)।

স্থানীয়রা জানান, আলেয়া তার স্বামীর সাথে একই গ্রামে বাড়ি করে বসবাস করতো। আলেয়ার বাড়িতে শাজাহান প্রতিনিয়ত যাতায়াত করতো। এক পর্যায়ের তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দেড় মাস আগে আলেয়া ও শাজাহান এলাকা থেকে উধাও হয়। পরবর্তীতে গত বুধবার (১৪ অক্টোবর) শাজাহান ও আলেয়া গ্রামে ফিরে আসে। বৃহস্পতিবার ওই গ্রামের আমজাদ ও কাশেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসী বৈঠকে সমাধান হওয়ার কথা ছিলো। তবে রাতে ওই গ্রামের কয়েক যুবক তাদের গালিগালাজ করে।

শুক্রবার সকালে আলেয়ার আগের স্বামী দানেজের গোয়াল ঘর থেকে তাদের এক রশিতে ঝুলন্ত ও ওরনা দিয়ে দুইজনকে বাঁধা লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। লাশ দুইটি ঝুলন্ত থাকলেও তাদের পা মাটিতে লাগানো অবস্থায় দেখা যায়। পরে পুলিশ লাশের সুরুতহাল করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। শাজাহানের এক ছেলে ও এক মেয়ে এবং আলেয়ার ১১ বছরের এক সন্তান রয়েছে।

পুলিশ কর্মকর্তা রাহেদুল ইসলাম বলেন, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষয়টি আত্মহত্যা। তবে মাটিতে একটু রক্ত পড়েছিলো। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক ঘটনা বের হয়ে আসবে।’

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল