প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জজ কোর্টের পিপি লতিফের দুর্নীতির বিরুদ্ধে

প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জজ কোর্টের পিপি লতিফের দুর্নীতির বিরুদ্ধে

সাতক্ষীরাসাতক্ষীরা জজ কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আব্দুল লতিফের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জজ কোর্টের শহীদ মিনারের পাদদেশে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক অতিরিক্ত পিপি অ্যাড. আজহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাড. জেড আই আব্দুল্লাহ মামুন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. রায়হান আলী, অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, অ্যাড. আব্দুল লতিফ অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ করেন এবং জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামিপক্ষের আইনজীবীকে পুরস্কৃত করে অতিরিক্ত পিপি নিয়োগ দিয়েছেন। আর এই নিয়োগে তিনি লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন।

বক্তারা আরো বলেন, অ্যাড. আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি ভারত থেকে সীমান্ত পথে অবৈধ মালামাল পারাপারসহ বিভিন্ন অভিযোগ থাকার পরও মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি পিপি হয়েছেন।

বক্তারা এসময় অবিলম্বে পিপি পদ থেকে অ্যাড. আব্দুল লতিফকে অপসারণের দাবি জানান।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল