১ অক্টোবর থেকে ওমান প্রবাসীরা ফেরত যেতে পারবেন

১ অক্টোবর থেকে ওমান প্রবাসীরা ফেরত যেতে পারবেন
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী পহেলা অক্টোবর থেকে বাংলাদেশে আটকে পড়া ওমান প্রবাসীরা সে দেশে ফেরত যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আটকে পড়া ওমান প্রবাসীদের জন্য একটি সুখবর আছে। ওমান সরকার আমাদের আজ জানিয়েছে, আটকে পড়া ওমান প্রবাসীরা আগামী ১ অক্টোবর থেকে সে দেশে ফেরত যেতে পারবেন। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে থাকা ওমান প্রবাসীরা সে দেশে ফিরতে পারছিলেন না। এখন তাদের ফেরার দুয়ার খুললো।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক