পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা কর্মকতা নিহত

পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা কর্মকতা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। আজ বুধবার ওই সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপত্যকা এলাকায় চীনা বাহিনীর হামলায় এক সেনা নিহতের ঘটনা সামনে আসার মধ্যেই এ ঘটনা ঘটল।ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়। এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরুজ্জীবিত করতে সীমিত সুযোগ খুঁজছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ, স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা