ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাহজাহান খানের মানহানির মামলা

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাহজাহান খানের মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান মানহানির মামলা করেছেন। আজ রোববার ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম) আদালতে শাহজাহান খান এ মামলা করেন।

বর্তমান এ সংসদ সদস্যের মেয়ে ঐশী খানের ভুয়া করোনা সনদ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া নিয়ে পত্রিকাটিতে সম্পাদকীয় প্রকাশ করায় তিনি এ মামলা করেছেন। মামলায় কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!