ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় বিয়ের বরযাত্রীর বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোহসেনা বেগম (৫৫) নামের এক প্রতিবন্ধী নারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। নিহত মোহসেনা বেগম উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কও সিদ্দিকের বোন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোহসেনা বেগম রাস্তা পার হওয়ার সময় গরুর দড়িতে জড়িয়ে রাস্তার ওপর পড়ে যান। ঠিক একই পাশের গ্রামের বিয়ে বাড়ী থেকে দ্রুত বেগে আসা অর্থী পরিবহন বাসটি চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয়রা বাসটি আটক করে রেখেছেন।
মোহসেনা বেগমের ছোটভাই আব্দুর রউফ জানান, তার বড়বোন মোহসেনাপ্রতিবন্ধী ছিলেন। ঠিকমতো চলাফেরা করতে পারতেন না।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাহমুদুল হাসান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল