দোকান কর্মচারীকে  চুরির’ দায়ে পিটিয়ে হত্যা

দোকান কর্মচারীকে  চুরির’ দায়ে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারের একটি দোকানে ‘চুরির’ দায়ে রাসেল (১৮) নামে এক কর্মচারীকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরে ওই কর্মচারী নিহত হয়েছে।

এ ঘটনায় পুলিশ দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে বলে ‍ জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

নিহত রাসেলের বাবার নাম আফাজ উদ্দিন। তার বাড়ি নেত্রকোনা বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, দোকানে চুরি করেছে সন্দেহে সকাল থেকে রাসেলকে মারধর করেছে দোকান মালিক। পরে দুপুর আড়াই টার দিকে রাসেল মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন

মাছ চুরির অপবাদে দিনমজুরের পা ভেঙে দিলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল