
মিলন ইসলাম – সিরাজগঞ্জ প্রতিনিধি : উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান নেতাকর্মীরা শাহজাদপুর উপজেলা রাজনীতির পরিচিত ও পরীক্ষিত মুখ খন্দকার মাসুদ রানা। দলের প্রতিটি সংকটময় মুহূর্তে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া এই ত্যাগী নেতা দীর্ঘদিন ধরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে।
দলের দুঃসময়ে যখন অনেকেই নীরব থেকেছেন, তখন খন্দকার মাসুদ রানা ছিলেন অতন্দ্র প্রহরীর মতো রাজপথে সক্রিয়। বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। তাঁর এই ত্যাগ, সাহসিকতা ও দৃঢ় অবস্থান তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি করেছে গভীর আস্থা ও ভালোবাসা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, খন্দকার মাসুদ রানা শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সংগঠক, যিনি সব সময় কর্মীদের পাশে থেকেছেন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করেছেন। উপজেলা জুড়ে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তৃণমূলের দাবি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে খন্দকার মাসুদ রানাকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এলাকাবাসী মনে করেন, তাঁর নেতৃত্বে শাহজাদপুর উপজেলা পাবে একটি সৎ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিনিধি।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পুরো তৃণমূল।

শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তৃণমূল রাজনীতির দীর্ঘ
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন,
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নীতি-নির্ধারক গয়েশ্বর চন্দ্র
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ ও
| রাজনীতি কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি কঠোর
| আন্তর্জাতিক২০১৮ সালের ২০ মার্চ। ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপে ভারতীয় হিসেবে তিনি
| খেলাধুলাসিলেট: করোনা আক্রান্ত হয়ে সৈয়দ মিজান নামে সিলেট সিটি কর্পোরেশনের কর
| শিরোনামবরিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও
| শিরোনামমো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ ও
| শিরোনামকলকাতা: গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে যে বিধানসভা নির্বাচন
| আন্তর্জাতিকস্পোর্টস ডেস্ক: ব্যাটিং তাণ্ডব একেই বলে! ক্রিকেট ব্যাকরণ মেনেও যে
| খেলাধুলানিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক
| অর্থনীতি