কল্পনা খানম, শ্রীপুর প্রতিনিধি – তুরস্ক সরকার কতৃক টিকা টার্কিশ করপোরেশন কোর্ডিনেটর এজেন্সির পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুরে ২শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে,বুধবার(৪ মার্চ)শ্রীপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আলালের মেয়ের জামাতা সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এইসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃএস এম রফিকুল বাচ্চু।সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির,পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাজাহান সজল,অধ্যাপক নজরুল ইসলাম সেলিম,ফজলুল হক,সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়,তুরস্ক সরকারের একটি প্রধান আন্তর্জাতিক উন্নয়ন ও কারিগরি সহায়তা সংস্থা।১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে।টিকা বাংলাদেশেও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কাজ করছে।প্রধান অতিথির বক্তব্যে বলেন,অসহায় মানুষের পাশে সবারই এগিয়ে আসার প্রয়োজন,তিনি তুরস্ক সরকার ও টিকা টার্কিশ করপোরেশন কোর্ডিনেটর এজেন্সিকে এইসব উন্নয়ন মুলক কাজের জন্য এবং অসহায় মানুষের পাশে দারানোর জন্য ধন্যবাদ জানান।
..