বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী -কে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, “বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো চায় না। আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবেলা করেছি, তেমনি ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য অটুট থাকলেই সকলের ন্যায্যহির্শা নিশ্চিত করা সম্ভব হবে।” সাকি বলেন,“আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। শহীদদের আত্মত্যাগ আমাদের একসূত্রে আবদ্ধ করেছে, সেই অঙ্গীকার পূরণে আমরা ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি এম এ খালেক পি এস সি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, নাজমুল হুদা, এমদাদুল হক সাইদ, সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মজিব প্রমুখ।
..