
আনাছুল হক, কক্সবাজার::অর্পিত দায়িত্ব পালনকালে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসীদের হামলায় শহীদ হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।
বীরত্বপূর্ণ অবদানের জন্য শহীদ তানজিমের স্মরণে কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’।
পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মহতী সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত রামু সেনানিবাসের এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যেই নতুন নামে পরিবর্তিত হয়েছে এবং লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।
..
সমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আসন্ন শপথ গ্রহণ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বিসিবির সবশেষ বোর্ডসভায় আলোচনা হয়েছিল সাকিব আল হাসানকে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি,
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে ‘খাসির মাংস’ বিক্রয়ের দোকানে
| শিরোনাম কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক::::: দেশের ছয় নদীর ৯ স্টেশনের পানি বিপদসীমার ওপর
| শিরোনামচট্টগ্রাম: ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে
| আইন ও আদালতবিনোদন প্রতিবেদক: সম্প্রতি শেষ হয়েছে দেশের আলোচিত ফ্যাশন রিয়েলিটি শো
| বিনোদননিজস্ব প্রতিবেদক ; ইংরেজি নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে
| রাজনীতিনিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে দু’দলের
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেট
| জাতীয়