টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (০৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।