বগুড়ায় কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১

বগুড়ায় কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১
 বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলায় কয়েল তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেলাল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।শনিবার (১৩ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার শিকারপুর নেংরাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন