
৯ এপ্রিল ২০২৬
ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় তিন খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এদিকে, থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, “ঘটনাটি নিয়ে গভীর অনুসন্ধান চলছে। মরদেহটির পরিচয় শনাক্তে কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।
..
১৩ এপ্রিল ২০২৬ প্রণব কুমার সাহা-মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশীর্ণতাকে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ গোলাম সাব্বির আহমেদ-ঢাকা প্রতিনিধি : ঢাকার সাভার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ শুকুর সালেক-ঢাকা প্রতিনিধি : রাজধানীর কামরাঙ্গীরচরে চৈত্র সংক্রান্তি
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ মোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশালের বাবুগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : আর কয়েকদিন পরেই বাংলা নববর্ষ ও
| অর্থনীতিবৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ
| জাতীয়সমাচার ডেস্ক: সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে ভারতীয় দূতাবাস
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছোট দুই
| আইন ও আদালতচট্টগ্রাম প্রতিনিধি : প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ ব্যবসায়ী প্রণব
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির প্রকোপ কমিয়ে আসায় শিক্ষা প্রতিষ্ঠান
| শিক্ষাআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের
| আন্তর্জাতিক