পদ্মায় ধরা পড়লো ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ

পদ্মায় ধরা পড়লো ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ
নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদীতে জালে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পদ্মা নদীর লালপুরের রাইটা পাথরঘাটা পয়েন্টে সোহেল আলী নামে এক জেলে মাছটি ধরেন।স্থানীয় গনমাধ্যম কর্মী একে আজাদ সেন্টু বাংলানিউজকে জানান, সকালে জেলে সোহেল আলীর জালে ধরা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছটি। পরে মাছটি লালপুর মাছের আড়তে নিয়ে এলে ৮৬৫ টাকা কেজি করে ফজলুর রহমান নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাস এলাকায় ১ হাজার ৫০ টাকা কেজি দরে বাঘাইড় মাছটি ৩২ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বরণ: উৎসবে মাতোয়ারা বরিশাল