ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত
ঝালকাঠির রায়পুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন/ছবি : খাইরুল ইসলাম নোমান

১২ এপ্রিল ২০২৬

 খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়পুর এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে রায়পুর স্কুলের পূর্ব পাশে একটি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি থেকে বরিশালের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক, ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী ‘থাই সোহেল’ নামে পরিচিত ব্যক্তি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

..

Leave a reply

Minimum length: 20 characters ::