এস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস,গরুর মাংস হিসাবে বিক্রি, সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আনারপুর এলাকায় নিউ ফুট ভিলেজের সামনে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্টে সরবরাহ করে আসছিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ক্যাবের গজারিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাবলী আক্তার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা ক্যাবের সভাপতি এস এম নাসির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জরুরি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান