গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
গলাচিপায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা; বৈশাখী মেলা, নৌকা বাইচ ও সাংস্কৃতিক আয়োজনের সিদ্ধান্ত/ছবিঃ সঞ্জীব কুমার সাহা

৮ এপ্রিল ২০২৬

সঞ্জীব কুমার সাহা -গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগির, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন প্রমুখ।

সভায় ইউএনও মাহমুদুল হাসান পহেলা বৈশাখে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে সকাল ৮টায় শুরু হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চিত্রাঙ্কণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা থাকবে এ বৈশাখী মেলায়। এছাড়াও নৌকা বাইচ ও বৈশাখী মেলার প্রস্তাব দেওয়া হয় সভায়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::