
নূর ই ইলাহী, জামালপুর: জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর থেকে শতাধিক মোটরসাইকেল চালক ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও স্টেশনটি বন্ধ থাকে। এতে অপেক্ষায় থাকা চালকেরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়।
ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি ও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
..
৭ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন
| অন্যান্য কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ নওগাঁ জেলা প্রতিনিধি : ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপায় পেট্রোলের
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪
| শিরোনাম কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও
| শিরোনাম কোন মন্তব্য নাইবরগুনা: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০ এর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ১৬
| জাতীয়মো:সাগর হোসেন (বেনাপোল প্রতিনিধি): চার বছর পূর্তীতে আর মাত্র দুই
| শিরোনামবাংলাদেশে আরও বেশি বিনিয়োগকারী আনার লক্ষ্যে কোরিয়ান রাষ্ট্রদূতকে গুরুত্বপূর্ণ ভূমিকা
| অর্থনীতিনিউজ ডেস্ক : ঈদুল আযহার পর আরও দশটি দেশে বসবাসরত
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : দুদকের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য
| আইন ও আদালত