
৫ এপ্রিল ২০২৬
আনাছুল হক-ঈদগাঁও (কক্সবাজারে) প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবির ঘটনা উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোরসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া কিশোর মো. ইব্রাহিম (১৫) বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বাসিন্দা। তিনি ঈদগাঁও এলাকায় শীতল পাটি বিক্রির কাজ করতেন এবং কালাম সরদার (৩৩) নামের এক ব্যক্তির অধীনে পণ্য বিক্রি করতেন।
অভিযোগ অনুযায়ী, পাটি বিক্রির টাকা খরচ করে ফেলায় মালিককে হিসাব দিতে ব্যর্থ হয়ে ইব্রাহিম এক টমটম চালকের সঙ্গে পরিকল্পিতভাবে আত্মগোপনে যান। পরে তারা ধলিরছড়া পাহাড় এলাকায় অবস্থান নিয়ে নিজেদের অপহৃত দাবি করে পাটির মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় পাটির মালিক ঈদগাঁও থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। তদন্তের দায়িত্ব পান ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ।
পরবর্তীতে এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন অভিযান পরিচালনা করে ধলিরছড়া পাহাড় এলাকা থেকে ওই কিশোর ও তার সহযোগীকে উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি করার বিষয়টি স্বীকার করেছে।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
..
৫ এপ্রিল ২০২৬ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের
| সারাদেশ কোন মন্তব্য নাই৫ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের
| সারাদেশ কোন মন্তব্য নাই৫ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ
| সারাদেশ কোন মন্তব্য নাই৫ এপ্রিল ২০২৬ আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে শিশুদের
| সারাদেশ কোন মন্তব্য নাই৫ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শাহজাদপুর কাপড়ের হাটে সম্প্রতি
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬ টায় রাজধানীর
| শিরোনাম কোন মন্তব্য নাই৫ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি ইসরায়েলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে ড্রোন
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা (মাদারীপুর) প্রতিনিধি):মাদারীপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
| সারাদেশঢাকা: ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।
| জাতীয়নিউজ ডেস্ক:::::শরীয়তপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলার কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট)
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : এবার দুই মেয়ের সঙ্গে রাতে থাকতে চেয়ে
| আইন ও আদালতনিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : মাতৃভাষা আন্দোলনের ওপর আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা
| জাতীয়ঢাকা: সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন
| শিরোনাম