বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ব্যবহারের পরিকল্পনা বিএসএফের

বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ব্যবহারের পরিকল্পনা বিএসএফের
ভারতের বিএসএফ সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথে অনুপ্রবেশ রোধে সাপ ও কুমির ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে/ছবিঃ দ্যা ফেডারেল

৩ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথ ও জলাভূমিতে অনুপ্রবেশ রোধের জন্য বিষাক্ত সাপ ও কুমির ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে।

দেশটির সংবাদমাধ্যম ‘দ্য ফেডারেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

৪,৯০৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ও উন্নত প্রযুক্তি ব্যবহার সত্ত্বেও নদীপথ এবং জলাভূমিতে অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা কঠিন। বিএসএফ এখনো নজরদারি ড্রোন, থার্মাল ইমেজার, জিপিএস-ট্র্যাকিং এবং বিদ্যুতায়িত বেড়ার মতো প্রযুক্তি ব্যবহার করছে।

বৈঠকে সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানে সরীসৃপ ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সংযোগহীন আউটপোস্ট চিহ্নিত করা, মানচিত্র তৈরি করা এবং গ্রামবাসীর বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে সাপ ও কুমিরের ব্যবহার কীভাবে হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

বিএসএফের এই পরিকল্পনা সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করতে পারে, যদিও বাস্তবায়ন এবং প্রভাব এখনো অনিশ্চিত

সূত্র ঃ দ্যা ফেডেরাল

..

Leave a reply

Minimum length: 20 characters ::