
২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি সামরিক শক্তির মাধ্যমে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবকে স্রেফ ‘অবাস্তব’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মিত্র দেশগুলো কেন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না—এ নিয়ে ট্রাম্পের ক্রমাগত ক্ষোভ প্রকাশের মধ্যেই তিনি এক ভাষণে অন্যান্য দেশগুলোকে হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার আহ্বান জানান। তার এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সফরে থাকা ম্যাক্রোঁ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি উন্মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবার আগে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক আশ্বাসমূলক মিশনের আওতায় বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে সামরিক পাহারা থাকতে পারে, তবে সরাসরি যুদ্ধ কোনো সমাধান নয়।
সরাসরি সামরিক সংঘাতে অংশ নেওয়ার বিষয়ে ফ্রান্সের অবস্থান পরিষ্কার করে ম্যাক্রোঁ জানান, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স এই যুদ্ধে অংশ নেবে না। তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ প্রকাশ করেন ম্যাক্রোঁ। তিনি একে ‘গুরুত্বহীন’ আখ্যা দিয়ে বলেন, নিরপেক্ষ আন্তর্জাতিক তদারকি ছাড়া এ ধরনের অভিযানের কোনো কার্যকারিতা নেই।
ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, দেশটিতে এখনো দক্ষ বিশেষজ্ঞ ও গোপন স্থাপনা রয়েছে। ফলে স্বল্পমেয়াদি সামরিক হামলা দিয়ে দীর্ঘমেয়াদে এই সংকটের সমাধান সম্ভব নয়।
ট্রাম্পের নীতিগত অবস্থানের সমালোচনা করে ম্যাক্রোঁ বলেন, “কেউ যদি কোনো বিষয়ে সত্যিই গুরুত্ব দেন, তাহলে প্রতিদিন আগের দিনের বক্তব্যের বিপরীত কথা বলা উচিত নয়।”
সূত্র: সিএনএন

১৩ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : দীর্ঘ আলোচনার পরও
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : পাকিস্তানকে কেন্দ্র করে এখন
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ১) হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১০ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ৪০ দিনের যুদ্ধকালীন
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইপুলিশের দ্বারা তার সঙ্গে ঘটে যাওয়া ‘অন্যায়ে’র বিচার শেষ রক্তবিন্দু
| জাতীয়পঞ্চগড়: পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশের গন্ডি থেকে দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম
| জাতীয়আশিকুর রহমান :নরসিংদী শহরের নাগরিয়াকান্দি বালুর মাঠে পাওয়ালুম শ্রমিককে কুপিয়ে
| শিরোনামঢাকা: অক্সফোর্ড এবং রাশিয়া ও চীনসহ যেসব দেশ করোনা ভ্যাকসিনের তৃতীয়
| শিরোনামলাইফস্টাইল ডেস্ক : দুপুরে খাবারের পর অনেকের আলস্য চলে আসে,
| লাইফ স্টাইললিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান এবং জেরার্ড পিকে, জর্দি আলবা,
| খেলাধুলানিউজ ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী
| জাতীয়আনাছুল হক, ঈদগাঁওঃ কক্সবাজারের আলোচিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার
| শিরোনাম