সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াতে ইসলামী

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াতে ইসলামী

সমাচার ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটির দাবিতে অনড় বিরোধী দল জামায়াতে ইসলামী। সংসদে সরকারি দল সংবিধান সংশোধন কমিটির নামে প্রকারান্তরে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চাচ্ছে না।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন জামায়াতের দুই সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান।

তারা বলেন, সরকার প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের অংশ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংবিধান সংশোধন কমিটি সরকারের প্রস্তাব। কিন্তু সংশোধন যথেষ্ট নয়, সংস্কার করতে হবে। জামায়াতারে এই দুই সংসদ সদস্য আরও বলেন, বিরোধী দলীয় নেতার কিছু বক্তব্য মিসকোড করা হয়েছে যে তিনি বলছেন সংবিধান সংস্কার পরিষদে রাজী হয়েছি যা ঠিক নয়।

এদিকে সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংসদ কমিটির তৃতীয় বৈঠক শুরু হয়েছে আজ বুধবার।

 

 

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::