ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের অস্পষ্ট অবস্থানে ‘কষ্টের অনুভূতি’: ইরানি রাষ্ট্রদূত

ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের অস্পষ্ট অবস্থানে ‘কষ্টের অনুভূতি’: ইরানি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি/ছবিঃ বিবিসি

১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশ সরকারের যুদ্ধ সম্পর্কিত কিছু বিবৃতিতে ইরান “কষ্ট অনুভব করছে।” তিনি বুধবার ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে মানুষ যুদ্ধের বিরুদ্ধে বড় বিক্ষোভ করছে এবং সেখানে অনেকেই সরাসরি যুদ্ধের সমালোচনা করছেন।

তাই ইরান আশা করে, বাংলাদেশও এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেবে।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রকাশিত বিবৃতিগুলোতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র সরাসরি আগ্রাসী ভূমিকা নিয়েছে। তাই ইরানের প্রত্যাশা হলো যুদ্ধের নিন্দা করা।

ইরান আর কোনো আরব বা মুসলিম দেশের সঙ্গে যুদ্ধ চাইছে না এবং বাংলাদেশকে “ভাই” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পাকিস্তান, তুরস্ক, মিশ্রসহ অনেক মুসলিম দেশ মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা করেছে এবং আলোচনার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।

তিনি জানিয়েছেন, আমেরিকা ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ইরান কোনো উত্তর দেয়নি। মুসলিম দেশগুলোকে ইরান জানিয়েছে যে তারা কখনোই যুদ্ধের পক্ষে নয়। তবে ইরান চাইছে, যুদ্ধ শেষ হয় এমনভাবে যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপন হয় এবং জনগণের অধিকার নিশ্চিত হয়।

রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি প্রায়ই নিজেকে বিজয়ী ঘোষণা করেন এবং কখনো কখনো দ্ব্যর্থহীন বা বিপজ্জনক মন্তব্য করেন। তিনি বলেন, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মধ্যপ্রাচ্য ও বিশ্বের স্বার্থে ঝুঁকিপূর্ণ।

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে ইরান যেতে দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য পাওয়া গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের জন্য ইরান টোল আরোপের সম্ভাবনা বিবেচনাধীন রয়েছে। টোল না হলেও ইরানের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

সূত্র : বিবিসি

..

Leave a reply

Minimum length: 20 characters ::