পাবনা জেলা পরিষদের প্রশাসক হলেন শাহজাদপুরের কৃতি সন্তান জহুরুল ইসলাম বিশু

পাবনা জেলা পরিষদের প্রশাসক হলেন শাহজাদপুরের কৃতি সন্তান জহুরুল ইসলাম বিশু
আলহাজ্ব মোহাম্মদ জহুরুল ইসলাম (বিশু)/ছবিঃ মিলন ইসলাম

৩১ মার্চ ২০২৬

মিলন ইসলাম-সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ জহুরুল ইসলাম (জহুরুল ইসলাম বিশু)।

জহুরুল ইসলাম বিশু দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পাবনা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্বকালীন সময়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। জনকল্যাণে নিবেদিত এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে এ নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে পাবনা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এদিকে, শাহজাদপুরসহ সিরাজগঞ্জবাসী তাদের কৃতি সন্তান জহুরুল ইসলাম বিশুর এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন। তারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি আমৃত্যু মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::