
২৯ মার্চ ২০২৬
সমাচার ডেস্ক : প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় আবারও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মো. মফিদুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব করা হয়েছে।
সরকারের এই পদায়ন ও বদলির মাধ্যমে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
| জাতীয় কোন মন্তব্য নাই১০ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে
| খেলাধুলানিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
| শিরোনামঢাকা: আসন্ন মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভায়
| শিক্ষাঢাকা: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এখন অতি নিত্যপ্রয়োজনীয় পণ্য। বিশ্ববাজারে
| অর্থনীতিনিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত
| জাতীয়সমাচার ডেস্ক: চট্টগ্রামের ফৌজদরহাটে চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
| শিরোনামসমাচার ডেস্ক: ইসলামী আন্দোলেন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি খায়রুল আহসান
| জাতীয়