
১ এপ্রিল ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। বুধবার উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিগুলি টিলাবাড়ি এলাকায় বাড়ির পাশের একটি জলাশয়ে বা গর্তে জমে থাকা পানিতে খেলা করতে গিয়ে শিশুরা তলিয়ে যায়। নিহত শিশুরা পরস্পর আত্মীয় এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হলো ফটিগুলি গ্রামের আশিক মিয়ার ছোট ছেলে, সাহেব আলীর বড় ছেলে এবং দিঘলকান্দি গ্রামের শিপার মিয়ার ছেলে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ থাকা অন্য শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে এবং নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে এই সলিল সমাধির ঘটনা ঘটেছে।
..
১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান
| সারাদেশ কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় ইউনিয়নে
| সারাদেশ কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে সামাজিক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের এক-তৃতীয়াংশের বয়স নয় মাসের
| শিরোনাম কোন মন্তব্য নাইসকালটা ভালোভাবেই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুজনে
| খেলাধুলানিউজ ডেস্ক : কনকনে বাতাস ও তীব্র শীতের কারণে পঞ্চগড়ের জনজীবন
| শিরোনামনিউজ ডেস্ক : দেশের বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকার ওপরে
| অর্থনীতিঢাকা: রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী
| আইন ও আদালতসমাচার ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন
| রাজনীতিরাজশাহী প্রতিনিধি : ছয় দফা দাবিতে রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে রেল ও
| শিরোনামগজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট কাজী ফার্মস সংলগ্ন
| শিরোনাম