৩১ মার্চ ২০২৬
সমাচার ডেস্ক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার আত্মীয় শেখ হেলালের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত মোঃ শরিফুজ্জামানকে।
গত ৩০-০৩-২০২৬ ইং তারিখে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ বেলাল হোসেনের স্বাক্ষরিত,স্মারকনং-৪৬.০২.০০০০.০০১.৯৯.১৮৭.১৮.২৬১৫/১(২০) এর এক অফিস আদেশে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে তাহাকে ০১-০৪-২৬ তারিখ থেকে স্ট্যান্ড রিলিজ করা হইল।
এলজিইডি সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার নির্বাহী প্রকৌশলী (নিয়োগ ও পদায়ন শাখা) হিসেবে যোগদান করেন।
অভিযোগ মতে,স্বল্প সময়ে নিয়োগ পদোন্নতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে আলোচনায় আসেন। প্রভাবশালীদের ঘনিষ্ঠজন হয় প্রাইস পোস্টিং হিসেবে এলজিইডি’র গুরুত্বপূর্ণ জেলা ঢাকার নির্বাহী প্রকৌশলী হিসাবে পুরষ্কৃত পোস্টিং পান।
সূত্র-দৈনিক ভোর
..