দীর্ঘদিন পর উন্নয়নের ছোয়া লাগায় স্থানীয়রা উদ্দীপিত

দীর্ঘদিন পর উন্নয়নের ছোয়া লাগায় স্থানীয়রা উদ্দীপিত
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করছেন, যেখানে স্থানীয় নারী-পুরুষ এবং বৃদ্ধরাও উপস্থিত ছিলেন-ছবিঃ আশরাফুল আলম সরকার

২৮ মার্চ ২০২৬

আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের লক্ষে শ্রীপুর পৌরসভার উন্নয়ন কাজের উদ্ভোদন করলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার ২৮ মার্চ ভাংনাহাটি এলাকার উন্নয়ন কাজ দৃশ্যমান হওয়ায় সমগ্র গ্রামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসময় দেখা যায গ্রামের শতবর্ষ বয়সী বৃদ্ধ থেকে নারী পুরুষ সবাই একত্রিত হতে থাকে উদ্ভোদনস্থলে। এরপর সকাল সারে ৮টায় রশিদ মাস্টারের বাড়ির রাস্তা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য উদ্ভোদনের পর দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন।

জানা যায়, শ্রী/পৌ/২৫-২৬ অর্থবছরের আহবানকৃত ই-জিপি সিস্টেমে টেন্ডারে অংশগ্রহণ করে ১১৮৬০৪৫ কার্যাদেশ পায় মেসার্স ইশা এন্টারপ্রাইজ। উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রায় ১২শত মিটার রাস্তা উন্নয়নের কাজ করবে। পাশাপাশি একই সাথে চলমান থাকবে পৌরসভার অন্যান্য এলাকার কাজ।

দীর্ঘদিন পর শিল্পোন্নত ভাংনাহাটি গ্রামে উন্নয়নের ছোয়া লাগায় স্থানীয়রা উদ্দীপিত। এবিষয়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা জানান, জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রান্তিক পর্যায়ে উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। আজ ভাংনাহাটি রাস্তার কাজ উদ্ভোদনের আগেও বিএনপি সরকার খাল খনন ও বৃক্ষ রোপণের কাজ শুরু করেছে। এতে খুব দ্রুত সময়ে তৃণমূলের মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::