২২ মার্চ, ২০২৬
মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া এলাকার তুলাতলা নামক স্থানে দীর্ঘ প্রতীক্ষিত খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান (এমপি) এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) সূত্রে জানা গেছে, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় মোট ব্যয়: ৪ কোটি ৬৫ লাখ টাকা। দৈর্ঘ্য: ৩ দশমিক ৪১ কিলোমিটার। রাজাপুর উপজেলার তুলাতলা এলাকা।
খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ খালের খনন কাজের ফলক উন্মোচন করেন। এসময় বক্তারা বলেন, এই খাল খননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করতে পারবেন। এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোঃ মমিন উদ্দিন, জেলা প্রশাসক।
মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার। অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রশাসক, জেলা পরিষদ।
রিফাত আরা মৌরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় এলাকাবাসী এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
..