‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র ১৭ সদস্যের তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠিত হয়। ছবি: সংগৃহীত

সমাচার ডেস্ক: রাজধানী ঢাকায় কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধনী সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও অনুসন্ধানী সেলের উপপ্রধান জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি হিসেবে মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. শামসুদ্দিন শামস, সহসভাপতি পদে আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক হিসেবে নয়াদিগন্তের মিজান ফারাবী এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের শাদরুল আবেদীন জিম।

এছাড়া অর্থ সম্পাদক হয়েছেন কালের কণ্ঠের সাদমান রহমান সময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক প্রথম আলোর সেলিম উদ্দিন রিয়াদ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালের কণ্ঠের বোরহান উদ্দিন জাবেদ, সমকালের একরামুল হক রাকিব এবং সমাচারের আবু নোমান।

সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::