পচা টমেটো দিয়ে তৈরি করা হতো মজাদার সস অভিযানে মিললো প্রমাণ

পচা টমেটো দিয়ে তৈরি করা হতো মজাদার সস অভিযানে মিললো প্রমাণ
পচা টমেটো-ছবিঃ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজারেরর বিসিকি শিল্প নগরী সরকারের সংশ্লিষ্ট দফতরের নিয়মিত তদারকির অভাবে সেখানে নানা অনিয়মের খবর সামনে আসে মাঝে মধ্যে।

এবার বিসিক শিল্প নগরীর খাদ্যজাত প্রস্তুতকারক একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পচা টমেটো দিয়ে মুখরোচক সস তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে পোকাযুক্ত নষ্ট সাতকড়া দিয়ে আচার তৈরির প্রমাণ পাওয়া গেছে।

গত শনিবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার বিসিক শিল্প নগরীর একাধিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালাতে গিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল আমিন এমন অভিযোগের প্রমান সরাসরি দেখতে পান।

এর আগে ওই দিন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল আমিন এর নেতৃত্বে পচা ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে বিসিক শিল্পনগরীর ‘স্টার এগ্রো’ এবং ‘হ্যালো ফ্রেশ’ নামের দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিসিকের বেশ কিছু কারখানায় শনিবার অভিযান চালানো হয়। এসময় স্টার এগ্রো নামে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পচা টমেটো দিয়ে সস তৈরি করার বিষয়টি হাতেনাতে প্রমাণ মিলে। অভিযোগের ওই বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিযুক্ত স্টার এগ্রোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওদিকে হ্যালো ফ্রেশ নামের আরেকটি কারখানায় পোকাযুক্ত ও নষ্ট সাতকড়া দিয়ে আচার তৈরি করারও অভিযোগ উঠে। পরবর্তীতে ওই কারখানায় গিয়েও অস্বাস্থ্যকর ও নিম্নমানের কাঁচামাল ব্যবহারের প্রমান পান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এ ঘটনায় স্টার এগ্রো নামক প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল আমিন জানান, নিরাপদ খাদ্যদ্রব্য নিশ্চিতে জনস্বার্থে পুরো রমজান মাস জুড়েই আমাদের অভিযান অব্যাহত ছিলো। সামনের দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::