
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অনুমোদনহীনভাবে পুকুর খনন করে সেই মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (১১ মার্চ) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
আদালত সূত্র জানায়, পিড়াকৈর নামক স্থানে কৃষি জমিতে নিয়মবহির্ভূতভাবে পুকুর খনন করা হচ্ছিল। একই সঙ্গে সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পায় প্রশাসন। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাস হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, “অনুমোদনহীন পুকুর খনন ও ফসলি জমির মাটি বিক্রির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আবাদি জমি মারাত্মকভাবে কমে যাচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
..

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বোরো ধানের জমিতে কাজ
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ জেলা প্রতিনিধি : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও
| সারাদেশ কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু – জেলা নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পরিবেশগত
| সারাদেশ কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু – নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় এতিম
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (শ্রীমঙ্গল) প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা
| সারাদেশ কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী
| শিরোনাম কোন মন্তব্য নাইবাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো.
| শিরোনাম কোন মন্তব্য নাইস্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে
| খেলাধুলামোঃআমান উল্লাহ(কক্সবাজার): কক্সবাজারে বার্মিজ আচারের নামে বিক্রি হচ্ছে নকল আচার।
| চট্টগ্রামগত ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ নথিভুক্ত করেছে
| আন্তর্জাতিকবিনোদন ডেস্ক : দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার জন্মদিন
| বিনোদনসাভারে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে
| আইন ও আদালতববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন নির্মাণাধীন সরকারি ভবন বঙ্গবন্ধু নভোথিয়েটার
| শিরোনামআধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। যিনি ‘ইউনিভার্সাল
| খেলাধুলা