ধামরাই পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল

ধামরাই পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল

আবু বকর সিদ্দিক: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবক দল। জনগণকে মশার উপদ্রব থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল।

সম্প্রতি ধামরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর সরকারি হাসপাতাল এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন সড়ক, গলি, বাড়িঘর ও জনবসতিপূর্ণ স্থানে মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় এলাকাজুড়ে স্প্রে কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে উদ্যোগ নেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক পারভেজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, মানুষের সেবা করাই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য। জনগণের কল্যাণে কাজ করা এবং তাদের সমস্যার সমাধানে পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া এই কর্মসূচি ধারাবাহিকভাবে অন্যান্য ওয়ার্ডেও পরিচালনা করা হচ্ছে। আজ ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর সরকারি হাসপাতাল এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন রাস্তা, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনের কাজ সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে এলাকায় মশার উপদ্রব বেড়ে যায়। এ সময় স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগ এলাকাবাসীর জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, জনসেবামূলক এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং ধামরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::