সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু-শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতাল সিলগালা

সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু-শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতাল সিলগালা

আশরাফুল আলম সরকার – গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাওনা চৌরাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতাল প্রশাসন সিলগালা করেছে।

মৃত প্রসূতির নাম রুমা আক্তার (২৬)। তিনি শ্রীপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড  উজলাব গ্রামের বাসিন্দা মানিক মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রসব ব্যথা উঠলে রুমা আক্তারকে মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দুপুর প্রায় ১টার দিকে অপারেশন শেষে তাকে বের করা হয়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ভোর প্রায় ৪টার দিকে তাকে ঢাকার উত্তরা এলাকায় হাইকেয়ার হাসপাতালে স্থানান্তর করে। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, রোগীকে হাসপাতালে আনার প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির আহমদ। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান
পরিদর্শন শেষে প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রাথমিক তদন্ত সাপেক্ষে লাইফ কেয়ার হাসপাতালটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত প্রসূতির স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::