
সমাচার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
চলমান এই সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। যদিও স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী তেহরানে দেশটির এই সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা আয়োজনের কথা ছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আগ্রাসনে গত শনিবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন।
..
ধামরাই: ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ
| রাজধানী কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হরমুজ প্রণালী ‘কেউ পার করার চেষ্টা করলে তাকে
| শিরোনাম কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে
| সারাদেশ কোন মন্তব্য নাইশাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ নাসিরনগর উপজেলায় পাওনা
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় সারা
| জাতীয় কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের
| শিরোনাম কোন মন্তব্য নাইসুরুজ তালুকদার:বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে বাকেরগঞ্জের উপজেলা প্রশাসনের উদ্যেগে এক
| অন্যান্যনিউজ ডেস্ক : বৃষ্টিপাত বেড়ে গিয়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি
| জাতীয়নিজস্ব প্রতিবেদক :বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ ও ভোট
| শিরোনামনীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে প্রথম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নারী
| শিরোনামস্পোর্টস ডেস্ক :আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা
| খেলাধুলানিউজ ডেস্ক : মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতির র্যাংকিংয়ে
| তথ্যপ্রযুক্তিনিউজ ডেস্ক : সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার স্ত্রী
| আইন ও আদালত