নাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের স্লুইস গেইট সংলগ্ন একটি কলোনিতে, চট্টগ্রাম-০৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নির্বাচনী প্রচারণায় বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল গেলে, স্থানীয় বাসিন্দারা তাদের নিকট মসজিদ সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণের দাবি জানান।
নির্বাচনের প্রাক্কালে সে সময়, স্থানীয় ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পক্ষ হতে প্রতিশ্রুতি দেয় যে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, পরবর্তী সময়ে এলাকাবাসীর এই দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পরবর্তীতে বিষয়টি চট্টগ্রাম-০৫ আসনের নির্বাচিত এমপি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নজরে আনা হয়। তার নির্দেশনায় ২৭ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন সহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে মসজিদ সংস্কার উপকরণ প্রদানের ব্যবস্থা করা হয়। মসজিদ সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত স্থানীয় বাসিন্দারা বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় এমপি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, জাতীয়তাবাদী আদর্শের সকল নেতা-কর্মী অতীতের ন্যায়, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করলে জনাব তারেক রহমানের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।
..