বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জহিরুল হক,বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি অ্যাম্বুলেন্স উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার বাঞ্ছারামপুর আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় ফারুক আহমেদ খান স্টোর অ্যান্ড রাইস এজেন্সির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ (আঠাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ (৩১) অপরজন রংপুর জেলার রংপর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলী মোঃ শাহাজুল ইসলাম (৪৭)।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের পস্তুুতি চলছে এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::