
সমাচার ডেস্ক: প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আসে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা ‘থ্রেড’ আছে কি না, সে বিষয়ে জানতে চায়।
বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়।
এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জুবায়ের আরও জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও কয়েকটি বিদেশি পর্যবেক্ষক দল জামায়াত কার্যালয়ে আসবে।
..
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ
| শিরোনাম কোন মন্তব্য নাইগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
| শিরোনাম কোন মন্তব্য নাইআবুল কালাম আজাদ,রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ড. ইউনূস আজ মঙ্গলবার শহীদ ওসমান হাদির স্ত্রী
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত
| রাজনীতি কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জামায়াতে ইসলামীকে ভোট দিলে ‘ঈমান নষ্ট’ হয়ে যাবে
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: সরকার ঘোষিত সীমিত পরিসরে ‘লকডাউনের’ মধ্যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস
| অর্থনীতিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মুখ খুলেছেন
| জাতীয়করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই
| খেলাধুলানিউজ ডেস্ক : দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০
| জাতীয়মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে ২ বছর
| খেলাধুলাস্থায়ী ভিত্তিতে নদ-নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন
| জাতীয়মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য
| শিরোনামনিউজ ডেস্ক : ২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক মন্দা আরও
| জাতীয়