
সমাচার ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমশ যুদ্ধের শঙ্কা বেড়েই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অতর্কিত হামলা চালাবেন বলে বারবার হুমকি দিয়েই চলেছেন। এমন পরিস্থিতিতে পাল্টা পদক্ষেপ নিলো ইরান।
একাধিক মিডিয়ার খবরে বলা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন নৌবাহিনী হরমুজ প্রণালিতে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে। তেহরানের এমন পদক্ষেপে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এ ছাড়া এই রণতরীর সঙ্গী তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গত সপ্তাহে এসব বহর ইরান উপকূলের অদূরে ঘাঁটি গেড়েছে।
এমন থমথমে আবহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটলো ইরান। তেহরান শনিবার রাতে ঘোষণা করে, রোববার ও সোমবার হরমুজ প্রণালিতে ‘লাইভ ফায়ার ড্রিল’ (সরাসরি গোলাবর্ষণ মহড়া) চালানো হবে।
সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইরানের নজর হরমুজে থাকার প্রধান কারণ হলো— এটি এমন এক সংকীর্ণ জলপথ, যেখানে সামান্য অস্থিরতায় বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক জলপথ পরিবহণ ব্যবস্থায় আঘাত হানতে পারে। সেই কৌশলগত অবস্থানের সুযোগ নিয়েই পাল্টা আগ্রাসনের পথে হাঁটতে খামেনির দেশ।
..
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবেড়
| শিরোনাম কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি জোট সমর্থিত গণসংহতি
| Uncategorized কোন মন্তব্য নাইআনাছুল হক, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও বাজারে গভীর রাতে এক রহস্যজনক
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কর্মসূচীতে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক ; খুলনা থেকে রাস উৎসবের উদ্দেশে তাপস পাল
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন
| রাজনীতিআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাবুল
| আন্তর্জাতিকশাহ্ আলম খান, চাঁদপুর প্রতিনিধি : গত এক সপ্তাহের অব্যাহত
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ
| জাতীয়বান্দরবান: জেলার থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার
| রাজনীতি